বড় হৃদয়ের চাইতে,বড় ইগো। (ফ্রয়েডিয় বিশ্লেষণ)
আমরা প্রায়ই বলি তার ইগোতে লেগেছ বা সে ইগো কেন্দ্রিক। মহামতি ফ্রয়েড ব্যক্তিত্বের ৩ টি স্ট্রাকচার এর কথা বলেন।সে গুলো হচ্ছে- ইদ ( id); ইগো ( ego); সুপার ইগো ( super ego)।
আজ বড় সাইজের ইগো যে আমাদের জন্য বড় সমস্যা, সেটি নিয়ে কিছু লিখবো।
অনেক মানুষ মনে করেন সমাজ ইগো কেন্দ্রিক আচরন দ্বারা চালিত।সুস্হ,সুখী হতে হলে আমাদের শক্তিশালী,সুস্হ ও পরিমান মত ইগোর প্রয়োজন।
টিনিসি উইলিয়াম( Tennessee william) লেখেন”কেউই তার নিজের ইগোর যে ক্রটি সেটি দিয়ে অন্যকে সঠিক ভাবে দেখতে/ বুঝতে পারবেন না।অথচ আমরা সে ভাবেই অন্যকে দেখতে,ভাবতে অভ্যস্ত। অহঙ্কার,ভীতি,আকাঙ্খা,প্রতিদ্বন্ধিতা ইত্যাদি হচ্ছে আমাদের ইগোর মধ্যকার বিকৃতি।( সংগ্রহ)
বিগ সাইজের ইগো বোঝার উপায়:
১। তারা” সব সময় সঠিক” প্রমান করতে চায়( they have to always be right) সেটা হোক ভুল।তাদেরকে সব কিছুতে, সব সময় সঠিক প্রমানিত হতে হয়। যখনই তাদেরকে ” ভুল” বলা হয় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। সব সময়” আমিই সঠিক” একটি ইগেোর রোগ।
২। তারা সব সময়ই অধিক চায়( They always want more)
৩। তাদেরকে সব কিছুতেই জিততে হবে(They must always win):
বড় ইগো ” হারতে “রাজী না।তারা যা চায় সেটিতে এক নম্বরে থাকতে হবে।
সফলতার জন্য যা কিছু করার দরকার সব কিছু করতে তারা রাজী, এমনকি অন্যকে আহত করে হলেও। তারা বিদ্যমান ব্যবস্হাকে নিজের স্বার্থে ব্যবহারে ওস্তাদ।
( আমরা যারা তেমনটি করি না,তারা বলে বেড়ায় এরা বোকা,বুদ্ধিহীন)।
৪। তারা সব সময় স্বীকৃতি চায়( They require constant recognition) :
৫। তারা একাই বলে যেতে চায়(they have one sided conversation) :
৬। তাদের সম- ব্যথী (Empathy) হওয়ার গুন কম থাকে:
বড় ইগো যাদের তাদেরকে এক অর্থে আত্ম- প্রেমীও বলা যায়( Narcissist)।
Dr Sam Vaknin বলেন” সাধারন মানুষ অন্যদের সঙ্গে সম্পর্ক স্হাপনের ক্ষেত্রে অনেক ধরনের বিমূর্ত ধারনা,সাইকলজিক্যাল কনস্ট্রাক্ট ব্যবহার করে থাকেন। ( সংগ্রহ)
এটি মনে রাখা গুরুত্বপূর্ন যে আমাদের ” মতামত”( Opinion) হচ্ছে বুদ্ধিমত্তার সর্বনিম্ম রূপ। এ গুলোর ভিত্তি হচ্ছে আত্ম- প্রক্ষেপন( সেলফ রিফলেকশন) ও নিজস্ব পারসেপশন।
( স্বাভাবিক ভাবেই তাই নিজের মতামতকে নির্ভুল ভাবা বোকামী)।
এই ইগো মুক্ত হতে হলে আমাদের প্রয়োজন সম ব্যথী হওয়ার গুন অর্জন,( এমপ্যাথী); পরস্পরকে বোঝার গুন( আন্ডারস্টান্ডিং) অর্জন; ও অন্যদের প্রতি দয়া,করুনা,সমবেদনা( কমপেশন) প্রকাশের গুন অর্জন।
লেখক : Muntasir R Mahdi


0 Comments