এনড্রোয়েড ভাইরাস হতে সচেতনতা!!
আমরা অনেকেই কম্পিউটার ভাইরাসকে যেমনটা গুরুত্ব দেই তেমনটা Android ভাইরাসকে দেই না। কিন্তু আপনার অসচেতনতার জন্যে আপনার ডাটা অন্য কেউ হাতিয়ে নিতে পারে। এর জন্যে কিছু সচেতন থাকতে পারেন।
Android বা এনড্রোয়েড হলো একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম এবং এটি লিনাক্সের কার্নেল ভার্সনের ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে, আর এর মালিক স্বয়ং Google। তাই এনড্রোয়েড ওপেন এ Google account / gmail এর প্রয়োজন হয়।
অনেকেই ম্যালওয়ার কি সেটা জানেন না। আসুন সেটা জেনে নেই।
"ম্যালওয়ার হলো ক্ষতিকর সফটওয়ার বা এপ্লিকেশন যা আপনার অপারেটিং সিস্টেমে প্রবেশ করে আপনার অনুমতি ছাড়াই আপনার তথ্য বাইপাস বা ক্ষতিসাধন করে"।
এনড্রয়োডের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন App বা এপ্লিকেশন ব্যবহার করি ম্যালওয়ারও তেমনি App আকারে ক্রিয়াশীল হয়। আবার ট্রোজান বা ট্রোজান হর্সে যেমন একটি ভিজ্যুয়ালি ইনোসেন্ট সফটওয়ারের সাথে ভাইরাস যুক্ত করে ট্রোজান হর্স ভাইরাস তৈরী করে তেমনি এনড্রোয়েডের ক্ষেত্রেও একটি App এর সাথে এমনি ম্যালওয়ার/স্পাইওয়্যার যুক্ত করে ভাইরাস App তৈরী করা যেতে পারে।
আসলে যতক্ষণ আপনি কোন App ইন্সটল না করছেন ততক্ষণ সে ভাইরাসটি আপনার মোবাইলটিকে আক্রমণ করতে পারে না।
একটি ম্যালওয়ার আসলে অনেক ক্ষতি করতে পারে।
একটি এনড্রোয়েড ম্যালওয়ার চাইলে আপনার মোবাইলের সমস্ত ডাটা ধ্বংষ করে দিতে পারে কিংবা কারো নিকট ট্রান্সফার করতে পারে। যেমন আপনার মেমরী কার্ডের সমস্ত ডাটা ইরেজ করতে পারে কিংবা ফেসবুক হতে পাসওয়ার্ড রিসেট কোডের মেসেজ আসলে সেটিকে হ্যাকারের নিকট ফরোয়ার্ড করে দিতে পারে। আবার প্লেলোড-মেটাস্পলয়েটের জন্য প্রস্তুতকৃত apk টি ইনস্টল করা হলে সেটি আপনার ডিভাইসের প্রায় সমস্ত এক্সেস'ই হ্যাকারের হাতে তুলে দেয়।
একটি ম্যালওয়ার চাইলে আপনার মোবাইলে ইনসার্ট থাকা সীমকার্ড হতে কাউকে মেসেজ বা কল করা কিংবা আপনার কিবোর্ডে টাইপিং করার ডাটা,মাইক্রোফোন এক্সেস,স্ক্রিন এক্সেস অথবা মোবাইলের ক্যামেরা হতে ফটো ক্যাপচার করে সেটিকে ট্রান্সফার করতে পারে।
মোদ্দকথা একটি ম্যালওয়ার আপনার মোবাইলে পুরোপুরি ধ্বংষ করে দেওয়ার ক্ষমতা রাখে!!!
ম্যালওয়ার হতে কিভাবে বাঁচবেন?
(১) গুগল প্লে স্টোর ব্যাতীত অন্য Unknown Source হতে এপ্স ডাউনলোড-ইনস্টল করবেন না; যদি একান্তই ইনস্টল করেন তবে সেই App টি আদতে কি কি পারমিশন বা এক্সেস নিচ্ছে সেটা খেয়াল করুন।
(২) প্রলোভিত হয়ে এমন এপ্স ডাউনলোড- ইনস্টল করবেন না যা আপনার ডিভাইসের এডমিনিস্ট্রেশন এক্সেস নিতে চাচ্ছে; অনেক ক্ষেত্রে ম্যালওয়ার ইনস্টল হওয়ার পর নিজের আইকন হাইড করে ফেলে যাতে আপনি তাকে আনইনস্টল করতে না পারেন। এক্ষেত্রে settings>apps>all>app info হতে উক্ত ম্যালওয়ার এপ্সটি আনইন্সটল করতে পারেন।
(৩) যদি আপনি এক্সপার্ট হন তাহলে apk editor হতে যেকোন এপ্সের মেইন এক্সএমএল ফাইলের কোড এনালাইসিস করে সেটি বিপদজনক কিনা নিশ্চিত হতে পারেন; অন্যথায় এমন অনেক অনলাইন টুলস পাবেন যেগুলি একটি Apk কে ইনস্টল করার পূর্বে স্ক্যান করে জানিয়ে দিবে সেটি ম্যালওয়েল কিনা?!
এছাড়াও আপনি এন্টিভাইরাস ব্যাবহার করে সেফ থাকতে পারেন।।
লেখক : নিশান আহমেদ নিয়ন


0 Comments